আদিকাল থেকে পৃথিবীর প্রায় সব সংঘাতের কেন্দ্রে রয়েছে মাটি। মানুষ শুধু বেঁচে থাকার জন্য নয়, পরিচয়, নিরাপত্তা ও ক্ষমতার জন্যও মাটির দখলে লড়েছে। রাজতন্ত্র থেকে আধুনিক রাষ্ট্রব্যবস্থা, সাম্রাজ্যবাদ থেকে স্নায়ুযুদ্ধ—সবকিছুই ভূমির মালিকানা, সীমান্তের নিয়ন্ত্রণ ও সম্পদের দখলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই অমিত শক্তির নামই ভূরাজনীতি। শক্তিধর কে, দুর্বল কে—তা নির্ধারণ করেছে ভূগোল ও সম্পদের কৌশলগত নিয়ন্ত্রণ। বিশ্বজুড়ে সংঘাত-সমঝোতা, শত্ৰুতা-মৈত্রী, যুদ্ধ-শান্তি—সবই ভূরাজনীতির দাবার বোর্ডে একেকটি চাল মাত্ৰ৷ এই খেলা যে ভালো বোঝে, সে-ই রাজনীতির ঝানু খেলোয়াড়। ভূরাজনীতির বোদ্ধা পাঠক সহজেই ধরতে পারেন, কোন ঘটনা কেন ঘটেছে এবং আগামীতে কী ঘটতে পারে। তাই, রাজনৈতিক অস্থিরতার এই যুগে ভূরাজনীতি বোঝা শুধু নীতিনির্ধারকদের জন্য নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের জন্য অপরিহার্য। ভূরাজনীতি কত প্রকার ও কী কী? কীভাবে এটি আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিচ্ছে প্রতিনিয়ত? উদাহরণসহ উঠে এসেছে এই বইয়ে।




লেখক পরিচিতি
ক্লাউস ডডস । ক্লাউস ডডস সমকালীন বিশ্বের অন্যতম শীর্ষ ভূরাজনীতি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। বর্তমানে তিনি রয়্যাল হোলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের লাইফ সায়েন্স ও এনভায়রনমেন্ট স্কুলের নির্বাহী ডিন এবং ভূরাজনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পোল্যান্ডের কলেজ অব ইউরোপ, ন্যাটোলিন-এর ভিজিটিং প্রফেসর এবং আগে The Geographical Journal 3 Territory, Governance-এর সম্পাদক ছিলেন। Politics,
ডডস ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে পিএইচডি সম্পন্ন করেন এবং গবেষণার জন্য আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রে কাজ করেন। তার গবেষণা বিশেষভাবে পোলার জিওপলিটিক্স, পপুলার জিওপলিটিক্স, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল রাষ্ট্রনীতি নিয়ে কেন্দ্রীভূত। একাডেমিক ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি Academy of Social Sciences 3 Royal Geographical Society-র ফেলো এবং British Antarctic Survey-এর অনারারি ফেলো নির্বাচিত হন।
তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে “Border Wars” (2021), “Geopolitics: A Very Short Introduction” (2019) এবং “Pink Ice: Britain and the South Atlantic Empire” (2002)। এছাড়া, তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের বিভিন্ন কমিটিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং Shackleton Medal for the Protection of the Polar Regions পুরস্কার কমিটির বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডডস সমসাময়িক ভূরাজনীতির জটিলতা সহজভাবে ব্যাখ্যা করতে পারদর্শী এবং এই ক্ষেত্রে তার অবদান অত্যন্ত প্রশংসিত।
অনুবাদক পরিচিতি
সাইফুদ্দিন আহমেদ । সাইফুদ্দিন আহমেদ চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা একজন জ্ঞানপিপাসু শিক্ষার্থী, যিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে অধ্যয়নরত। একাডেমি পড়াশোনার পাশাপাশি তার অন্যতম আগ্রহের ক্ষেত্র ভূরাজনীতি ও ইতিহাস। বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি ও ঐতিহাসিক ঘটনাবলির বিশদ বিশ্লেষণ তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। বর্ডার ওয়ার’স তার অনূদিত প্রথম বই হলেও ইতিহাস ও রাজনীতি বিষয়ক বহু আটিকেল তিনি লিখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার একাউন্টে পাবলিশ করেছেন।
পৃষ্ঠা সংখ্যা ২৮৮। বইটির মুদ্রণে উন্নত মানের অফ হোয়াইট ক্রিম কালারের কাগজ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির বাঁধাইয়ের সাথে সাথে হার্ড বোর্ডের উপর ডাবল লেয়ার জ্যাকেট কভার ব্যবহৃত হয়েছে।
কওমি মার্কেট, নিচ তলা ২১ নং শপ, ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০।
01768864428
না, একটাকাও পেমেন্ট করতে হবে না। সরাসরি ডেলিভারি ম্যানের হাত থেকে বইটি সংগ্রহ করার পরই মূল্য পরিশোধ করবেন।
তবে অনুরোধ থাকবে নিশ্চিত হয়েই বইটি অর্ডার করবেন। অর্ডারের পর ডেলিভারি চলে গেলে ফিরিয়ে দিলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।
ঢাকার ভেতরে হলে ১-২ দিন এবং ঢাকার বাইরে হলে ২-৩ দিন সময় লাগতে পারে, যদি আকস্মিক কোনো সমস্যা না হয়।
হোম ডেলিভারি চার্জঃ ঢাকায় – ৫৫৳
সারা বাংলাদেশে – ৮৫৳